দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার শিমুল হোসেনের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে তার বাড়িতে এসব বস্তু রেখে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, এ ঘটনায় তদন্ত চলছে।
এদিকে ঘটনার খবর পেয়ে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেন। এ ধরনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
তবে কারা এবং কী উদ্দেশ্যে ওই বস্তু ও চিরকুট রেখে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
যে আই